শনিবার, ২৩ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কোটচাঁদপুরে হেফাজতের বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হজ করতে সৌদি আরব গেলেন সেনা প্রধান সিলেট-৫ আসনের সাবেক এমপির শয্যাপাশে মুফতি আবুল হাসান রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসকদের বৈঠক হরমুজে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে কঠোর সতর্কতা আমিরাতের ‘দ্রুতবিচারের দাবিকে মধ্যযুগীয় বলে জনতার সঙ্গে উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী’ মসজিদে হারামের খুতবায় হজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার আহ্বান ‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা’

‘ঔপনিবেশিক আইন ও বিচার ব্যবস্থার প্রতি গণ-অনাস্থা তৈরি হয়েছ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বাংলাদেশ অন্তত দুইবার স্বাধীনতা অর্জন করেছে। ১৯৪৭ সালে বিট্রিশ উপনিবেশ হটিয়ে স্বাধীনতা এবং ১৯৭১ সালে পাকিস্তানের অপশাসন থেকে স্বাধীনতা। কিন্তু আক্ষেপের বিষয় হলো আমাদের দন্ডবিধি ও বিচার ব্যবস্থা আজো সেই ঔপনিবেশিক আদলে থেকে গেছে। ফলে আইন অপরাধীর জন্য সুযোগ তৈরী করেছে আর বিচার প্রার্থীদের দীর্ঘশ্বাস তৈরী করেছে। এই ঔপনিবেশিক আইন ও বিচার ব্যবস্থার প্রতি মানুষের গণ-অনাস্থা তৈরি হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকাল ৪টায় রাজধানী উত্তরের ভাটারাস্ত নগর উত্তর কার্যালয় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তরের শুরা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, দেশে ধর্ষণের বিচার হয় না বললেই চলে। দেড় লক্ষ মামলা ঝুলন্ত আছে। বিচারহীনতার এই সংস্কৃতিই বাংলাদেশকে নারীদের জন্য মধ্যযুগীয় ইউরোপীয় নিরাপত্তাহীনতায় নিপতিত করেছে। রামিসার সাথে যা হয়েছে তার পুনরাবৃত্তি আর হতে দেয়া যাবে না। তাই বিচার বিভাগকে কার্যকর করতে হবে। আইনকে সক্রিয় হতে হবে। জনপ্রত্যাশাকে সন্মান দেখিয়ে বিদ্যমান আইন ও আইনি ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারী ইঞ্জিনিয়ার মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শুরা বৈঠকে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলোয়ার হোসেন সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, মুফতী ফয়জুল্লাহ, আলহাজ্ব মোস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতী মোঃ মাছউদুর রহমান, আলহাজ্ব আমীরুল হক, হাম্মাদ বিন মোশাররফ, মাহবুব ইসলাম, এইচ এম ইকবাল, ডাঃ মুজিবুর রহমান, শরীফুল ইসলাম, মুহাম্মদ নাজমুল হাসান, মুফতী আরমান হোসাইন প্রমুখ। 

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ