শনিবার, ২৩ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কোটচাঁদপুরে হেফাজতের বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হজ করতে সৌদি আরব গেলেন সেনা প্রধান সিলেট-৫ আসনের সাবেক এমপির শয্যাপাশে মুফতি আবুল হাসান রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসকদের বৈঠক হরমুজে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে কঠোর সতর্কতা আমিরাতের ‘দ্রুতবিচারের দাবিকে মধ্যযুগীয় বলে জনতার সঙ্গে উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী’ মসজিদে হারামের খুতবায় হজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার আহ্বান ‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা’

শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিসের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শিশু রামিসা ও ফারিহাসহ দেশজুড়ে সংঘটিত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরী।

শুক্রবার (২২ মে ২০২৬) বাদ জুমা ঐতিহাসিক ডি.আই.টি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২নং রেলগেইটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মুহাম্মদ নাজমুল হুদা রনি, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরী। বক্তব্য রাখেন মাওলানা ফাতিহ মুহাম্মদ সুলাইমান, সভাপতি, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরী এবং মাওলানা সাকিব সাইফি, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরী। দোয়া পরিচালনা করেন ছাত্র মজলিসের সহযোগী সংগঠক আতিক বিন সাদিক।

বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা জাতিকে গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত করছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধের দাবি জানান। পাশাপাশি শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন হাজী লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরী; আনোয়ার হোসেন, বাইতুল মাল সম্পাদক; ইসহাক গাজী ও শাহাদাত হোসেন, সহযোগী সংগঠক; মাহদী হাসান, সাবেক বাইতুল মাল সম্পাদক; আশরাফ বিন মুজিব, প্রশিক্ষণ সম্পাদক; আবদুর রহমান সা’দ, বাইতুল মাল সম্পাদক এবং হাসিফুল ইসলাম, স্কুল-কলেজ সম্পাদকসহ মহানগর ও বিভিন্ন ক্যাম্পাস শাখার দায়িত্বশীলবৃন্দ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ