মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয় দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন

চান্দিনায় খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি

খেলাফত মজলিসের দাওয়াত ও গণসংযোগ মাস উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) কুমিল্লার চান্দিনায় দাওয়াতি মাহফিল করেছে সংগঠনের চান্দিনা পৌরসভা শাখা।

শাখা সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা ডা. আব্দুল ওহাব শিবলী। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস চান্দিনা উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান মোহাম্মদী।

মাহফিলে বক্তারা খেলাফত প্রতিষ্ঠার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ইসলামের আদর্শ ও মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি, মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়া এবং ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে।

তারা আরও বলেন, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন কেবল রাজনৈতিক কর্মসূচি নয়; বরং মানুষের নৈতিক ও চারিত্রিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের একটি আদর্শিক প্রচেষ্টা।

মাহফিল থেকে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য সুধীজন, যুবসমাজ ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি দাওয়াত ও গণসংযোগ মাসের কর্মসূচি সফল করতে সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে আরও সক্রিয় ও আন্তরিক ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ