বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সবার জন্য কোরবানি: আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আজ দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা। মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব এই ঈদে আল্লাহর নামে পশু কোরবানি করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। তিন দিনব্যাপী এই উৎসবে সামর্থ্যবানরা তাদের প্রভুর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করেন। তবে আর্থিক দুর্বলতার কারণে এখনও অনেকেই কোরবানি দিতে পারেন না, বিশেষত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে।

এই প্রেক্ষাপটে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ঈদুল আযহার এই আনন্দঘন মুহূর্তগুলোতে যারা কোরবানি করতে পারছেন না, তাদের মাঝেও ঈদের খুশি পৌঁছে দিতে তৎপর হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি।

প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের কথা বিবেচনা করে এ বছর দেশব্যাপী ২০৮টি গরু ও ৮১৬টি ছাগল কোরবানি করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর মাধ্যমে সংগঠনটি শত শত পরিবারে ঈদের আনন্দ পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী উদ্যোগ সবার জন্য ঈদের আনন্দ নিশ্চিত করতে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ