‘‘সবার জন্য কুরবানী’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবছরের মতো এবারও নও মুসলিম ও নিম্নআয়ের মানুষদের মাঝে কুরবানির মাংস বিলিয়ে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করল আসসুন্নাহ ফাউন্ডেশন। সারাদেশের ন্যায় দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে ও পৌরশহরের তেরীবাজার এলাকায় প্রায় শতাধিক পরিবারের মাঝে এ গোশত বিলিয়েছেন আসসুন্নাহ’র স্বেচ্ছাসেবকরা।
শনিবার ( ৭ জুন ) বিকেল পর্যন্ত যারা কুরবানী দিতে পারেননি বা লোকলজ্জার কারণে কারো বাড়িতে বা অন্য কোথাও গোশত আনতে যেতে পারেননি অথবা নও মুসলিম ও অসহায়, এ ধরনের পরিবার গুলোর তালিকা করা হয় আগ থেà¦
