শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

বিএনপি গণতন্ত্রের নামে সংঘাতের উস্কানি দিচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaidul-qaderআওয়ার ইসলাম: বিএনপি মুখে মুখে গণতন্ত্রের কথা বলে ভেতরে ভেতরে সংঘাতের উস্কানি দিচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আজিমপুর গালর্স স্কুলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কর্মী সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের  এসব কথা বলেন।

আগামী ১০ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস সফল করতে এই কর্মী সভার আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, বিএনপি যদি কোন নির্বাচনে অংশ না নেয়, তাহলে বাংলাদেশের গণতন্ত্র কি থেমে থাকবে? বিএনপি নির্বাচনে অংশ না নিলেও নির্বাচনী প্রক্রিয়া কখনোই থেমে থাকবে না। তারা নির্বাচনে অংশ গ্রহণ না করে যে ভুল করেছে, এখন সেই খেসারত দিচ্ছে।

আমরা বিএনপিকে বলবো-ষড়যন্ত্রের রাজনীতি ছেড়ে গণতন্ত্রের পথে রাজনীতি করুন।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে জনদুভোর্গের জন্য দুঃখ প্রকাশ করে সংগঠনটির সাবেক সভাপতি বলেন, ছাত্রলীগের র‌্যালীর কারণে রাজধানীবাসীকে ভোগান্তি পোহাতে হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি পালনে যেন জনগণের ভোগান্তি না হয়, সে জন্য বিকল্প পন্থা খোঁজা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কামাল চৌধুরী, আশরাফ তালুকদার, হেদায়েতুল ইসলাম স্বপনসহ মহানগরের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ