শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

ষোড়শ সংশোধনীর আপিল শুনানি ৮ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

high_courtআওয়ার ইসলাম: বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিয়ে করা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর শুনানির তারিখ ৮ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতির সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই তারিখ ধার্য করেন। ওইদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আট বিচারপতির বেঞ্চে এই আপিলের শুনানি হবে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

বুধবার হাইকোর্টে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সকালে বিষয়টি শুনানির জন্য আসলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চার সপ্তাহের সময় চেয়ে আবেদন করেন।
তিনি বলেন, এটি অনেক বড় রায়, প্রস্তুতির জন্য সময় প্রয়োজন। এরপর আদালত ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
পরে মনজিল মোরসেদ বলেন, হাইকোর্টের রায়ের পর রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশ (সিএমপি) চেয়ে একটি আবেদন করে। আবেদনটি শুনানির জন্য উদ্যোগ নেয়া হয়।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ