মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

১৩ হাজার গাছ কাটার অনুমোদন মন্ত্রিসভায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

montry sovaআওয়ার ইসলাম: শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে তিন কিলোমিটার এলাকা জুড়ে ১৩ হাজার ৩৫৬টি গাছ কাটার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে এসব গাছ কাটার পর তিতাস গ্যাস ট্র্যান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে দ্বিগুণ গাছ রোপন করতে হবে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয় বলে সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জনান।

তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য বন বিভাগের প্রাকৃতিক ও সৃজিত বনের বৃক্ষ কর্তন ও অপসারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ৩ কিলোমিটার এলাকা জুড়ে ১৩ হাজার ৩৫৬টি গাছের মধ্যে বিক্রি যোগ্য বড় গাছ ৪ হাজার ১১টি এবং চারা গাছ ৯ হাজার ৩৪৫টি।

জনস্বার্থের কথা উল্লেখ করে মোহাম্মদ শফিউল বলেন, আগামী ২০২২ সাল পর্যন্ত সব ধরনের গাছ কাটা নিষেধ রয়েছে। তবে জনস্বার্থে গাছ কাটার প্রয়োজন পড়ায় মন্ত্রিসভার অনুমোদনে এখন গাছ কাটা যাবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ