মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ঢাকা বিমানবন্দরের পাশে বোমা বিস্ফোরণ; নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

biman_shahjalalঢাকায় আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত হয়েছে।

পুলিশ বলছে, পুলিশের চেক পোস্টের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া এই খবরটি নিশ্চিত করেছেন।

নিহতের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায় নি। তিনি জানান, নিহত ব্যক্তির মরদেহের পাশেই বোমাটি পড়েছিলো। কে বা কারা হামলা চালিয়েছে সেটি এখনও স্পষ্ট নয়।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী কমিশনার তানজিলা আক্তার জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই ‘হামলার ঘটনা’ ঘটে।

তিনি বলেন, “বিমানবন্দর গোলচত্বর এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এক যুবক আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই সে মারা গেছে।”

কোনো পুলিশ সদস্য এ ঘটনায় হতাহত হননি বলে এপিবিএন এর এই কর্মকর্তা জানান।

গত ১৭ মার্চ আশকোনায় র‌্যাবের ব্যারাকে আত্মঘাতী বিস্ফোরণে একজন নিহত হওয়ার পর দেশের সব বিমানবন্দর ও কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়। কিন্তু এক সপ্তাহের মাথায় মাত্র কয়েকশ মিটার দূরে বিমানবন্দর এলাকায় আবারও একই ঘটনা ঘটল।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ