মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

এরদোগানকে হত্যার আহ্বান জানিয়ে সুইজারল্যান্ডে ব্যানার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

erdogan_killতুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানকে হত্যার আহ্বান জানিয়ে সুইজারল্যান্ডে জনসম্মুখে ব্যানার প্রদর্শন করা হয়েছে। তবে দেশটিতে এই নিয়ে তদন্তও শুরু হয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনের লংঘন করে সহিংসতায় উদ্বুদ্ধ করার অভিযোগ এনে সুইজারল্যান্ডের প্রসিকিউটররা তদন্ত শুরু করেছে।

শনিবার সুইস শহর বার্নে এরদোগানের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে কয়েক হাজার ব্যক্তি বিক্ষোভ করে। এতে একদল কুর্দিও ছিল।

এ সময় একটি ব্যানারে লেখা ছিল 'এরদোগানকে নিজের অস্ত্র দিয়েই হত্যা করো'। এতে এরদোগানের একটি ছবি জুড়ে দিয়ে তার মাথা বরাবর একটি পিস্তল তাক করে রাখা হয়।

এ ঘটনায় আংকরায় সুইস কূটনীতিকদের তলব করে বিক্ষোভে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানায় তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে প্রেসিডেন্ট এরদোগান নিজেও এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেছেন, জার্মানি এবং নেদারল্যান্ড নাৎসি-স্টাইলে তার সংবিধান সংশোধন প্রস্তাবের পক্ষের সভা-সমাবেশ বন্ধ করে দিয়েছে। কিন্তু সুইজারল্যান্ড এর চেয়েও বেশি অগ্রসর হয়েছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ