মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪

শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রাসহ নববর্ষ পালনের নির্দেশ গ্রহণযোগ্য নয়: মুফতি রুহুল আমীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ruhul-amin2

আওয়ার ইসলাম : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রাসহ নববর্ষ পালনের যে নির্দেশ দেয়া হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর ও গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক পীরে কামেল আল্লামা মুফতি রুহুল আমীন।

আজ এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে মুফতি রুহুল আমীন বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী মুসলমান; তারা ধর্মপরায়ণ। এমতাবস্থায় মুসলামনের আকিদা বিশ্বাসের পরিপন্থী এবং দেশের পরিবেশ-সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণের কথা বলে দেশের ছেলে-মেয়েদের রাস্তায় নামিয়ে শান্তি শৃঙ্খলা নষ্ট করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, অর্জিত সুনাম ব্যহত করতে অতি উৎসাহি কিছু ব্যক্তি ভিন্ন কারো এজেন্ডা বাস্তবায়ন করতে এ ধরনের নির্দেশ দিয়েছে।

মুফতি রুহুল আমীন অনতিবিলম্বে এ ধরনের নির্দেশ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বলেন, অন্যথায় যে কোনো অবস্থার দায়ভার সরকারকে বহন করতে হবে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ