মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

সালামের জবাব না দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ; আহত পিতা-পুত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রেজাউল করিম, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলায় ঈদগাঁওতে সালামের জবাব না দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হলেন পিতা-পুত্র। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬ জুলাই সকালে ইউনিয়নের জাগির পাড়ায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উক্ত গ্রামের বজলুর রহমানের পুত্র সোহানুর রহমান আজ সকালে একই এলাকার তার এক সমবয়সী বন্ধু ও তার পিতাকে সালাম দেন।

তারা সালামের কোন উত্তর না দেয়ায় সোহান জানতে চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে ঐ পিতা-পুত্র মিলে তাকে কিল, ঘুষি ও লাথি মেরে রাস্তায় ফেলে রাখে।

জাগির পাড়া রোডের ইউনুছের দোকানের সামনে এ ঘটনাটি ঘটে। আহত কিশোর ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত।

খবর পেয়ে সোহানের পিতা বজলুর রহমান প্রতিকার চাইতে ঐ দূর্বৃত্তদের বাড়িতে গেলে তার উপরও হামলা করা হয়। ইট পাটকেল ছুড়ে তাকেও আহত করা হয়। হামলায় বজলুর রহমান পায়ে আঘাত প্রাপ্ত হন। এর আগে আহত হওয়া তার পুত্রকে ঈদগাঁওর একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

ঘটনাটি সম্পর্কে স্থানীয় জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-২ সোহেল জাহান চৌধুরীকে অবহিত করা হলে তিনি আজ রাতে এ ব্যাপারে উভয়পক্ষের সাথে বসবেন বলে জানান।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমানসহ কয়েকজন সোহানের উপর হামলার ঘটনাটি নিশ্চিত করেন। তবে এ ব্যাপারে অভিযুক্ত ডা. সিরাজুল মোস্তফা নূরী ও তার পুত্রের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ