মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে ২০ জুলাই প্রতিনিধি সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে আগামী ২০ জুলাই প্রতিনিধি সভা অনুষ্টিত হবে।

সকাল ১০ টায় পৌর শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে প্রতিনিধি সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সভায় বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম- সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।

প্রতিনিধি সভায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ থেকে নির্বাচিত প্রতিনিধি, জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সকল সদস্য, সকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ অংশগ্রহণ করবেন।

প্রতিনিধি সভাকে সর্বাত্মক সফল ও সার্থক করার লক্ষ্যে ইতিমধ্যেই জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে প্রস্তুতি শুরু করেছে ।

এ উপলক্ষে গত (৭ জুলাই) শুক্রবার বিকাল ৩ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগ সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সহসভাপতি ও পৌর মেয়র মিসেস নায়ার কবীর, মোঃ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ