মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসরাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে শুক্রবার বিকেলে অপেক্ষমান একটি রডবাহী লং ভেহিকেলকে পেছন থেকে তিশা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে অজ্ঞাত (৩২) একজন নিহত ও কমপক্ষে ২০ বাস যাত্রী আহত হয়েছে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সুত্র জানায়, মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গাজীপুর এলাকায় শুক্রবার বিকেল ৬ টায় অপেক্ষমান একটি রডবাহী লং ভেহিকেলকে কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের একজন অজ্ঞাত লোক নিহত ও কমপক্ষে ২০ জন বাস যাত্রী গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা হাইওয়ে পুলিশের সহযোগীতায় আহতদের উদ্ধার করে দাউদকান্দিও গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি,তবে সম্ভবত সে বাসের স্টাফ হবে। পুলিশ গাড়ি দুটিকে উদ্ধার কওে থানায় নিয়ে আসে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ