মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

আশুলিয়ায় জঙ্গি আস্তানা থেকে চার জনের আত্মসমর্পন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আশুলিয়ায় নয়ারহাটে জঙ্গি আস্তানা থেকে সন্দেহভাজন চার জঙ্গি আত্মসমর্পন করেছে।গতকাল শনিবার দিবাগত রাত ১টা থেকে র‌্যাব-৪ এর একটি দল ওই বাড়িটি ঘিরে রেখেছিল। বাড়ির মালিক ইব্রাহিমকে সকালেই আটক করেছিল র‌্যাব।

র‌্যাব ৪-এর কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি লুৎফুল কবির এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ জানিয়েছেন, "বেলা বারোটা-একটার দিকে বাড়ির ভেতর থেকে প্রথমে একজন সাড়া দেয় এবং বেরিয়ে আসে। এরপর তার মাধ্যমে অন্যদের উদ্বুদ্ধ করা হয়। পরে একে একে চারজনই বেরিয়ে এসে আত্মসমর্পন করে।

এর আগে আজ রবিবার সকাল সাতটার দিকে মুফতি মাহমুদ খান জানিয়েছিলেন, সকাল থেকেই তাদের আত্মসমর্পনের আহবান করা হয়েছিল।

তিনি জানান, নিরাপত্তার স্বার্থে আশপাশের বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এসময় ঘটনাস্থলে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা উপস্থিত রয়েছেন।

এসএস/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ