মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গাজীপুরে জুয়া ও নগ্ননৃত্য; নারীসহ আটক ৩৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরে জেলা প্রশাসন ও র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা ও ১৩ নারীসহ ৩৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় অশ্লীল নৃত্যের প্যান্ডেল ও জুয়ার আসর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

শুক্রবার দুপুরে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম এবং র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মহিউল ইসলাম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় বনবিলাস হোটেলের পেছনে পরিচালিত অশ্লীল নৃত্যের প্যান্ডেল ও জুয়ার আসরে অভিযান চালানো হয়। এ সময় ওই আসর পরিচালনাকারী প্রধান হোতা গাজীপুরের শ্রীপুর উপজেলার আদাবহ এলাকার হেলাল উদ্দিনসহ (৫০) ২১ জুয়াড়ি ও সহযোগী এবং অশ্লীল নৃত্য ও সঙ্গীত পরিবেশনকারী ১৩ নারীকে আটক করা হয়।

জুয়ার আসর পরিচালনার কাজে ব্যবহৃত ১৯টি মোবাইল, ১টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার এবং জুয়ার আসরের মোট ৮৯ হাজার ২৫৪ টাকা জব্দ করা হয়। অশ্লীল নৃত্যের প্যান্ডেল ও জুয়ার আসর ভেঙে আগুনে পুড়িয়ে দেয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ জনকে এক মাস করে এবং বিউটি বেগম নামে এক নারীকে পাঁচদিনের কারাদণ্ড দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, র‌্যাব-১ এর উত্তরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হানিফ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ্ এবং গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কুদরত-ই-খুদা।

জব্দকৃত মালামাল সরকারি কোষাগারে এবং দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানায় র‌্যাব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ