বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিয়ে করতে অস্বীকৃতি মাদরাসা ছাত্রীর, অতপর ...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাত্র ১৪ বছর বয়স ফাহিমার। জেডিসি পরীক্ষা দিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করছে সে। কিন্তু পরিবারের সিদ্ধান্ত বিয়ে দিবে তাকে। কিন্তু এ বিয়েতে রাজি নয় সে। সে পড়তে চায় আরও।

অন্যদিকে পিতা-মাতা তার কথা শুনতে রাজি নয়। শেষ পর্যন্ত প্রশাসনের সহযোগিতায় নিজের বাল্য বিয়ে ঠেকালো সে।

ফাহিমা দক্ষিণ মাদ্রাজ এরব হামিদিয়া মহিলা দাখিল মাদ্রাসার জেডিসি’র ফল প্রত্যাশী এবং হাজারীগঞ্জ ১নং ওয়ার্ডের আবদুর রব এর মেয়ে।

গতকাল শুক্রবার দুপুরে বিয়ের দিন ধার্য থাকলেও ফাহিমার প্রতিবাদের কারণে ভেস্তে গেছে অসম এই বিয়ে।

শুক্রবার দুপুরে বিয়ের দিনক্ষণ ধার্য বিষয়টি জানতে পেরে ঐ ছাত্রী মাদরাসা সুপার মাওলানা মো. সামসুদ্দিনের সহায়তায় বিয়ে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আবেদনসহ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়।

দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন এবং সমাজ সেবা অফিসার উপন্যাস চন্দ্র দাস থানা পুলিশসহ কনের বাড়ি গিয়ে বিয়ে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, ছাত্রীর আবেদনের ভিত্তিতে তাদের বাড়ি গিয়ে বাল্য বিয়ের কুফল সম্পর্কে আলোচনা করলে ছাত্রীর মা তাছনুর বেগম মেয়েকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুছলেকা দিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ