বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বৃদ্ধার পেটে স্ক্রু, নাট, বল্টুসহ ১৫২ ধাতব বস্তু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে মঙ্গোলিয়া সীমান্তের ৭৪ বছর বয়সী নিনার নামে এক বৃদ্ধার পেট থেকে অপারেশনের পর বের করা হয় ১৫২টি ধাতব বস্তু।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, লোহার বস্তু খেলে শারীরিকভাবে আরো শক্তিশালী হওয়া যাবে, এমন ‘বিশ্বাস’ থেকে স্ক্রু, নাট, বল্টুসহ বিভিন্ন ধাতব বস্তু গ্রহণ করতে থাকেন রাশিয়ান এই নারী। একপর্যায়ে শরীরে যন্ত্রণা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর পেটে ধাতব বস্তুর উপস্থিতি নিশ্চিত হন চিকিৎসকরা।

শরীরে উচ্চ তাপমাত্রা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে এক্সরে রিপোর্টে বিষয়টি ধরা পড়ে। সমস্যা জটিল হয়ে পড়ায় চিকিৎসকরা অপারেশন করে তার পেট থেকে ১৫২টি ধাতব বস্তু বের করেন। যার মধ্যে রয়েছে- বড় বড় নখ, স্ক্রু, দরজার তালা, বল্টুসহ বিভিন্ন লৌহজাত বস্তু।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ