মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

পরীক্ষা হলে উত্তর বলে দিতে অস্বীকৃতি : শিক্ষকের ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী এসএসসি পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা হলে শিক্ষার্থীকে উত্তর বলে না দেওয়ায় উপজেলার বাজিতা নিউ মার্কেটের সামনে শিক্ষকের ওপর হামলা  করেছে ছাত্র ও অভিভাবকরা।হামলায় আহত শিক্ষককে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের বরাবরে লিখিত অভিযোগ এবং  মির্জাগঞ্জ থানায় সাধারণ জিডি করেছেন ঝাটিবুনিয়া ম,ই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন।

অভিযোগে জানা যায়, উপজেলার কাঠালতলী পরীক্ষা কেন্দ্র কাঠালতলী আক্তার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রি কলেজের ১১নং পরীক্ষা হলে গত ৭ ফেব্রুয়ারি ইংরেজী ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা পরিদর্শক মো. জসিম উদ্দিনের কাছে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের পরিক্ষার্থী মো. কাওসার একটি প্রশ্নের উত্তর জানতে চাইলে তিনি তা বলে দিতে অস্বীকৃতি জানান।

অতঃপর গতকাল শনিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে বাজিতা নিউ মার্কেটের মোশারফ হোসেনের স’মিলের সামনের সড়কে শিক্ষার্থী কাওসারের নেতৃত্বে  ওৎ পেতে থাকা ৭-৮জন যুবক ও অভিভাবকরা মিলে শিক্ষক জসিম উদ্দিনের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।

স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,আমি অভিযোগ পেয়েছি এবং থানায় জিডি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে অচিরেই যথাপোযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

/কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ