শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নান্দাইলে বেফাকের হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

মাতৃভাষা দিবস উপলক্ষ্যে, ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায়,বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইউনুছিয়া ইশায়াতুল উলুম তালতলা মাদ্রাসায় দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা ও কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি বুধবার সকাল ৭ টা থেকে শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত প্রতিযোগিতার কার্যক্রম চলে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদের খতিব ও বেফাকের কেন্দ্রীয় সহ-সভাপতি, আল জামিয়াতুল ইমদাদিয়ার মহা পরিচালক মাওলানা আযহার আলী আনোয়ার শাহ ।

উক্ত প্রতিযোগীতা ও কেরাত সম্মেলনে প্রথম পুরষ্কার হিসবে পবিত্র ওমরা হজ করার সুযোগ লাভ করেছে মোমেনশাহী সদেরে অবস্থিত তালিমুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র যোবায়ের আহমদ।

এছাড়াও পাঁচ,দশ,বিশ,ও ত্রিশ পারা গ্রুপের সেরা দশজন প্রতিযোগীর জন্য ছিল লক্ষাধিক টাকার আকর্ষণীয় পুরষ্কার।
এবং প্রত্যেক প্রতিযোগীর ছিল একটি সুদর্শন মগ ও আকর্ষনীয় চাবির রিং।

নান্দাইল ইউনুসিয়া ইশায়াতুল উলুম তালতলা মাদরাসার নাজেমে তালিমাত মাওলানা ওলিউল্লাহ আমাদেরকে জানান
আজ অনুষ্ঠিতব্য প্রতিযোগীতায়,বিভিন্ন বিভাগে প্রায় সাড়ে নয়শত জন প্রতিযোগী অংশ গ্রহণ করেছেন।

এবং সুক্ষ্ম বিচারের মাধ্যমে সেরা প্রতিযোগী বাছাই করে দক্ষ হাফেজদের সমন্বয়ে একটি বিচারক প্যানেল গঠন করে প্রতিযোগিতার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, যেখানে প্রধান ভূমিকা পালন করেছেন কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস মাওলানা শোয়াইব বিন আব্দুর রউফ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ