মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

রাউজানের শতবর্ষী প্রতিষ্ঠানে এই প্রথম খতমে বুখারী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন'আমুল হাসান ফারুকী: চট্টগ্রাম জেলা অন্তর্গত রাউজান থানাধীন শতবর্ষের ঐতিহ্যবাহী আল মাদরাসাতুল আরাবিয়া এমদাদুল ইসলাম মাদরাসায় প্রথমবারের মত খতমে দরসে বুখারী অনুষ্ঠিত হয়েছে ৷

আজ ৩০ মার্চ শুক্রবার বাদ জুমা খতমে বুখারী ও দুআ মাহফিলের আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ৷

বিশুদ্ধ হাদিসগ্রন্থ বুখারী শরিফের শেষ দরস প্রদান ও দুআ পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক, শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ৷

আল্লামা বাবুনগরী বুখারী শরিফের শেষ হাদিস ও প্রথম হাদিসের মধ্যকার সামঞ্জস্যতা উল্লেখ করে, হাদিসের রাবী বা বর্ণনাকারী সম্পর্কে তাত্ত্বিক আলোচনা পেশ করেন৷

তিনি বলেন, বুখারী শরিফের গ্রন্থকার ইমাম মুহাম্মাদ ইবনে ইসমাঈল ইবনে ইবরাহীম বুখারী রহ. আমিরুল মুমিনীন ফিল হাদিস (হাদিস শাস্ত্রের সম্রাট) ছিলেন৷ ছয় লক্ষাধিক হাদিস তার আওতায় ছিলো ৷ যাচাই বাচাই করে তিনি বিভিন্ন বিষয়ে তার লিখিত বুখারী শরীফে ৭২৭৫ হাদীস লিপিবদ্ধ করেছেন৷

তিনি আরো বলেন, ইমাম বুখারী বাল্যকালে চোখের জ্যোতি হারিয়েছিলেন৷ পরে মায়ের দুআয় তিনি চোখের জ্যোতি ফিরে পান৷

উল্লেখ্য, আল্লামা বাবুনগরীই এ বছরের শুরুতে সর্বপ্রথম রাউজানের শতবর্ষী এ প্রতিষ্ঠানে হাদিসের দরস শুরু করেছিলেন এবং আজ এর শেষ দরস প্রদান করলেন৷

আল্লামা বাবুনগরী'র ছোট ভাই মাওলানা যোবায়ের আহমদ এ মাদরাসায় হাদিসগ্রন্থ মুসলিম শরীফ প্রথমখণ্ড পাঠদান করেছেন৷

খতমে বুখারী ও দুআ মাহফিলে মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ সোলাইমান ও শায়খুল হাদিস মাওলানা ইলিয়াসসহ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন৷

তাবলিগের সঙ্কট নিরসনে ঢাকায় উলামা সম্মেলন কাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ