শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

খুলনা-যশোর মহাসড়ক সংস্কারের দাবিতে ১৫ জেলায় ট্যাংক-লরি ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ জেলায় ধর্মঘট পালন করছে জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংক-লরি মালিক সমিতি। খুলনা-যশোর রোড সংস্কারের দাবিতে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে এ ধর্মঘট পালন করা হচ্ছে।

এ ধর্মঘট শেষ হবে আগামীকাল বুধবার সকাল ৯টায়।খুলনা বিভাগের ১০জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় এ ধর্মঘট পালিত হচ্ছে। খুলনা বিভাগের ১০জেলার মধ্যে রয়েছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর এবং বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলা হচ্ছে, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ।

খুলনা মহানগরীর খালিশপুরের কাশিপুরে মেঘনা তেল কোম্পানির ডিপোর গেটের সামনে ধর্মঘটের সমর্থনে প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক, শ্রমিক ও চালকরা।

গত রবিবার নগরীর খালিশপুরের কাশিপুরস্থ কার্যালয়ে খুলনা বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংক-লরি শ্রমিক মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

ট্যাংক-লরি খুলনা বিভাগীয় মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খুলনা-যশোর রোডে গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিটুমিন, কার্পেটিং উঠে গিয়ে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে সড়কজুড়ে।

খানা-খন্দে পড়ে প্রতিদিন নানা দুর্ঘটনায় পড়ে ট্যাংকলরির ব্যাপক ক্ষতি হচ্ছে। চালকরা এখন আর গাড়ি চালাতে চায় না। এ সড়কটি প্রায় দু'বছর ধরে ভাঙ্গা, খানা খন্দ হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়ক দিয়ে প্রতিনিয়ত মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ইত্তেফাক।

আরো পড়ুন- আওয়ার ইসলাম দাওরা হাদিস মডেল টেস্ট

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ