শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

পরীক্ষা হলে স্মার্ট ফোন; দুই মাদরাসা শিক্ষকের জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  কুলাউড়ায় এইচএসসি পরীক্ষার হলে আইন অমান্য করে স্মার্ট ফোন রাখায় দুই মাদরাসা শিক্ষকের ১ হাজার টাকা করে জরিমানা ও তাদেরকে আগামী এক বছর পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এই দুই শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

সোমবার (২ এপ্রিল) এইচএসসি পরীক্ষার হল পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মো. গোলাম রাব্বি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।

আরও পড়ুন : মাদরাসা এমপিও ভুক্তির লোভ দেখিয়ে চলছে নিয়োগ বাণিজ্য

জানা যায়, সোমবার এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন হল পরিদর্শনে গিয়ে ইউএনও চৌধুরী মো. গোলাম রাব্বি দেখতে পান কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজে হল পরিদর্শকের দায়িত্ব পালনকালে এম এ গণী আদর্শ কলেজের প্রভাষক মোহাম্মদ ইসলাম উদ্দিন ও মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদরাসা হলে দায়িত্বরত পরিদর্শক জুড়ীর শাহ খাকী আলিম মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল মজিদ নিজেদের সাথে স্মার্ট মোবাইল ফোন রেখেছেন ।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বি বলেন, আদেশ অমান্য করায় এই দুই শিক্ষককে ১ হাজার টাকা করে জরিমানা ও আগামী এক বছর পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার জন্য শিক্ষাবোর্ডকে নির্দেশ প্রদান করা হয়।

[embed][/embed]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ