মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

মতিয়াকে শিক্ষার্থীদের আলটিমেটাম; ক্ষমা না চাইলে সারাদেশে অবরোধ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল সোমবার জাতীয় সংসদে দাঁড়িয়ে কোটা সংস্কার আন্দোলনের বিরোধিতা করে আন্দোলনকারীদের তীব্র সমালোচনা করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ।বক্তব্যের একটি অংশে তিনি বলেন, ‘যারা দেশের জন্য জীবন বাজি রাখেন, পৃথিবীর সব দেশে তাদের জন্য বিশেষ সুযোগ থাকে। মুক্তিযোদ্ধাদের সন্তানেরা সুযোগ পাবে না, রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে? তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত হবে?

তার দেয়া বক্তব্যের বিভিন্ন অংশে আপত্তি জানিয়ে ওই বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার জন্য তাকে বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করা হলে আবার অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে হুশিয়ারী দেয়া হয়।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সামনে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান।

তিনি বলেন, বিকেল ৫টার মধ্যে মতিয়া চৌধুরী বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাইলে আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করবো।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ