মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

দাওরায়ে হাদিস পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক থেকে যারা দাওরায়ে হাদিস মারহালায় পরীক্ষা দেবেন তাদের পাস ফেল বিধির একটি জরুরি নির্দেশনা প্রকাশ করা হয়েছে। জেনে নিন বিষয়গুলো।

সর্বমোট বিষয় ১০ টি। মোট নম্বর ১০ * ১০০ = ১০০০

১. সর্বমোট বিষয় ১০টির কোনো একটিতে অকৃতকার্য (ফেল) হলে এবং গ্রেস-এর আওতায় না এলে অকৃতকার্য বলে গণ্য হবে এবং সে হবে “রাসিব”।

২. যে কোনো এক বিষয়ে পাস নম্বর (৩৩) না থাকলে সর্বোচ্চ ১০ নম্বর পর্যন্ত গ্রেস পাবে। এরূপ পরীক্ষার্থী পাস বলে গণ্য হবে; তার বিভাগ হবে মাকবুল।

৩. একাধিক বিষয়ে ফেল করলে গ্রেস পাবে না।

৪. শুধু এক বিষয়ে ফেল করলে পরবর্তী বছর পরীক্ষার ফি প্রদান করে ওই বিষয় পরীক্ষা দেয়া যাবে। একাধিক বিষয়ে ফেল করলে নতুনভাবে নিবন্ধন করে যথানিয়মে সব বিষয় পরীক্ষা দিতে হবে।

৩. পুরুষ ও নারীদের ফলাফল আলাদা হবে। পুরুষদের ৪০ (চল্লিশ) জনের মেধা তালিকা হবে, নারীদের হবে ১০ (দশ) জনের।

৪. ফলাফল আল-হাইআতুল উলয়ার ওয়েব সাইটে প্রকাশ করা হবে। তারপর আল-হাইআতুল উলয়া ফলাফলের হার্ড (প্রিন্ট) কপি বোর্ডগুলোতে পৌঁছে দেবে আর বোর্ডগুলো নিজ দায়িত্বে স্ব স্ব অধিভুক্ত মাদরাসাগুলোতে পৌঁছে দিবে।

৫. পরীক্ষার্থীদের কারো ফলাফলের ব্যাপারে আপত্তি থাকলে ফলাফল প্রকাশের ৪০ (চল্লিশ) দিনের মধ্যে প্রতি কিতাবের জন্য পরীক্ষার সমপরিমাণ ফি-সহ স্ব স্ব বোর্ডের মাধ্যমে ফলাফল পুনঃবিবেচনার আবেদন করা যাবে।

সূত্র: বেফাক ওয়েবসাইট

নারায়ণগঞ্জ হেফাজত আমিরসহ ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ