সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

ইয়েমেনে আগ্রাসনের জন্য আমেরিকাই দায়ী: হুথি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনে যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের মধ্যস্থতার প্রস্তাব নাকচ করেছে হুথি সম্প্রদায়। একই সঙ্গে তারা ইয়েমেনে সৌদি আরবের আগ্রাসনের জন্য আমেরিকাকে দায়ী করেছে।

হুথিদের সংগঠন আনসারুল্লাহ মুভমেন্টের রাজনৈতিক পরিষদের সদস্য মুহাম্মাদ বাখিতি বলেছেন, কেবল আমেরিকা যুদ্ধ বন্ধ করলেই বিধ্বস্ত ইয়েমেনে শান্তি ফিরে আসবে।

তিনি আরো বলেন, ইয়েমেনের স্বাধীনতা-সার্বভৌমত্বকে উপেক্ষা করে এমন যেকোনো সমাধান প্রচেষ্টার বিরোধিতা করে আনসারুল্লাহ।

গতকাল (মঙ্গলবার) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছেন। তিনি যুদ্ধরত পক্ষগুলোকে দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসারও আহ্বান জানান।

জেমস ম্যাটিস তার ভাষায় বলেন, দীর্ঘ সময় ধরে ইয়েমেনের সংঘাত পর্যবেক্ষণ করেছে আমেরিকা। এ অবস্থায় ওয়াশিংটন আশা করে- সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, আমেরিকা শান্তি প্রচেষ্টা শুরু করেছে এবং আগামী ৩০ দিনের মধ্যে তা সম্পন্ন করতে চায়। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি আরব ও আমিরাতের প্রতি বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

হুথি বিদ্রোহীদের থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক রমণীর গল্প


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ