শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা

ড. কামালের সঙ্গে কাদের সিদ্দিকীর বৈঠক, নীতিগত সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

তবে ঐক্যফ্রন্টের সাথে সম্পৃক্ত হবে কী হবে না, তা দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করে জানাবেন বলে জানিয়েছেন কাদের সিদ্দিকী।

বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে কাদের সিদ্দিকীর বাসায় ডিনারের দাওয়াতে গেলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের এ কথা বলেন তিনি।

এর আগে ঐক্যফ্রন্ট নেতাদের বাসায় নৈষভোজের দাওয়াত দেন কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী। ডিনারে ড.কামাল হোসেনের নেতৃত্বে অংশ নেন আ স ম আব্দুর রবসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। অাগত অতিথিদের গামছা দিয়ে স্বাগত জানান কাদের সিদ্দিকী।

এরপর কাদের সিদ্দিকী সাংবাদিকদের জানান ঐক্যফ্রন্টকে নীতিগত সমর্থন দিয়েছেন তিনি।

কাদের সিদ্দিকী নির্বাচনী ঐক্য বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও বৈঠক করেছেন।

ইভিএম ব্যবহারের সুযোগ রেখে রাষ্ট্রপতির আদেশ জারি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ