শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা

ইয়েমেনের যুদ্ধ বন্ধে এগিয়ে আসছে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনের যুদ্ধ অবসানে এবার এগিয়ে এসেছে যুক্তরাজ্য।এ যুদ্ধ চলে আসছে  ৪ বছর ধরে।

সোমবার (৫ নভেম্বের) ইয়েমেনের চলমান মানবিক বিপর্যয় সামালাতে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ।

জাতিসংঘের ইয়েমেন দুতের সাথে সম্মতি জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতি দেন। তিনি বিতৃতিতে    বলেন, বিবাদমান পক্ষগুলোকে সামরিক শক্তি ব্যবহারের পরিবর্তে রাজনৈতিক সমাধানে আসা উচিৎ।

অন্যদিকে গত এক সপ্তাহে ইয়েমেনের প্রধান বন্দর হোদেইদাহ দখলে একের পর এক বিমান হামলা চালাচ্ছে সৌদি জোট।

সংঘর্ষে হুতি ও সৌদি জোটের ১৫০ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২০১৪ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে ইয়েমেনে প্রাণ গেছে ১০ হাজার মানুষের।

চলতি সপ্তাহে এক প্রতিবেদনে জাতিসংঘ সতর্ক করে বলে, ইয়েমেনের শিশুরা পৃথিবীতেই দোযখের শাস্তি ভোগ করছে।

আরো পড়ুন- সাইফুল ইসলামের মৃত্যুতে হাইয়াতুল উলইয়ার শোক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ