বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরকারের উন্নয়ন অগ্রযাত্রার সহযোগী জাপা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টিকে (জাপা) সরকারের উন্নয়ন অগ্রযাত্রার সহযোগী’ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতেও আওয়ামী লীগ ও জাপা এক সঙ্গে কাজ করে যাবে। সংলাপ

সোমবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সঙ্গে সম্মিলিত জাতীয় জোটের সংলাপে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও এইচ এম এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের নেতৃবৃন্দ সংলাপে অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগী ছিল জাতীয় পার্টি। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী দিনেও জাতীয় পার্টি পাশে থাকবে।

তিনি বলেন, ‘রাজনীতিবিদদের দায়িত্ব দেশের উন্নয়ন করা এবং জনগণের কল্যাণে কাজ করা। পরপর দুই মেয়াদে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ মানুষের প্রতি সেই দায়িত্ব পালন করে যাচ্ছে।’

একাদশ সংসদ নির্বাচন নিয়ে এই সংলাপে ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পাঁচটি দলের সমন্বয়ে গঠিত জাতীয় জোটের নেতৃত্ব দিচ্ছেন এরশাদ।

ফিলিপিন্সে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ