মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

সন্তান জন্মের পর পালনীয় ১১টি গুরুত্বপূর্ণ সুন্নত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুন্নতের ওপর চলতে পারা প্রতিটি মুসলমানের জন্য সৌভাগ্যের। রাসুলুল্লাহ সা.-এর আদর্শই পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শ। প্রিয়নবী সা. জীবনের প্রতিটি মুহূর্তের জন্য দিকনির্দেশনা দিয়েছেন। কিভাবে খেতে হবে, কিভাবে শুতে হবে, কিভাবে চলতে হবে; সব শিখিয়ে গেছেন।

সন্তান জন্ম হওয়া মানুষের জন্য জীবনের সবচেয়ে আনন্দের একটি মুহূর্ত। একটি সন্তানই মা-বাবার জীবনের সবচেয়ে বড় সাফল্য। তারওপর সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারা, সুন্দরভাবে লালন-পালন করতে পারা আরো বেশি সৌভাগ্যের।

রাসুলুল্লাহ সা. আমাদের জন্য সেই সৌভাগ্যের পথটিও বাতলিয়ে দিয়েছেন। হাদিসের কিতাবগুলোতে সন্তান জন্মের পরবর্তী সুন্নতগুলোর কথা খুব স্পষ্টভাবে বর্ণিত আছে। এখানে ১১টি সুন্নত তুলে দেয়া হলো:

১। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার ডান কানে আযান এবং বাম কানে একামতের শব্দগুলাে উচ্চারণ করা। –তিরমিযী, আবু দাউদ) ২। বাচ্চার বয়স সাত দিন হওয়ার পর তার একটি ভাল নাম রাখবে। (আবু দাউদ)।

৩। সন্তান জন্মের সাত দিনের মাথায় আকীকা করা। (আবু দাউদ)। সপ্তম দিনে না হলে চৌদ্দ দিনে, না হলে একুশ দিনের মাথায় আকীকা করা যেতে পারে।

৪। সাতদিনের মাথায় শিশুর মাথা মুণ্ডন করে সেই চুলের ওজন পরিমাণ রৌপ্য সদকা করা সুন্নত। (তিরমিযী)

৫। মাথা মুণ্ডন করার পর মাথায় জাফরান লাগানাে সুন্নত। -(আবু দাউদ)

৬। ছেলে সন্তানের জন্য দু'টি ছাগল এবং মেয়ে সন্তানের জন্য একটি ছাগল দ্বারা আকীকা করা। -(তিরমিযী, ইবনে মাজাহ)।

৭। কাচা আকীকার গােশত বা রান্না করা গোশত বণ্টন করা। বেহেশতী জেওর)

৮। আকীকার গােশত দাদা-দাদী, নানা-নানী সবাইকেই খেতে দেয়া। -(বেহেশতী জেওর)

৯। কোনাে একজন বুযুর্গ ব্যক্তির দ্বারা খেজুর (খােরমা) চিবিয়ে শিশুর মুখে দেওয়া এবং দোয়া করা । -(বুখারী)

১০। শিশুর বয়স সাত বছর হলে তাকে নামায এবং দীনের অন্যান্য প্রয়ােজনীয় শিক্ষা দেয়া।

১১। শিশুর বয়স দশ বছর হয়ে গেলে শাসন করে হলেও তাকে নামাযে অভ্যস্ত কো। (মেশকাত)।

শিশুদের ধর্মীয় শিক্ষা দেয়া এবং আমল-আখলাকে অভ্যস্ত করার ব্যাপারে শৈথিল্য প্রদর্শন করতে দেখা যায়। অনেক মা-বাবা মনে করেন, বড় হলে এসব ত্রুটি-বিচ্যুতি এমনিতেই সেরে যাবে। কিন্তু এমনটি কিছুতেই করা উচিত নয় আদর্শ মা-বাবার জন্য।

দুপুরের খাবারের পর কায়লুলা করা কি সুন্নত?

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ