সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

মাদ্রাসা শিক্ষার্থী মানেই অনিশ্চিত গন্তব্যের যাত্রী নয়, চাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| ওলিউল্লাহ্ মুহাম্মাদ ||

সমাজে এখনও একটি প্রচলিত মনোভাব রয়েছে—“মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকার। তারা দয়ার পাত্র, সমাজে তেমন কোনো অবদান রাখতে পারে না।” করুণার দৃষ্টিতে দেখা হয় তাদের। পরিবার-পরিজনের আস্থা দুর্বল হয়ে পড়ে, প্রতিবেশীরা পর্যন্ত ভ্রুকুটি করে কথা বলে। রাস্তাঘাটে, যানবাহনে, জনসমাগমে এমনকি আত্মীয়তার সম্পর্কেও অবমূল্যায়নের দৃষ্টান্তের শেষ নেই। 

অনেকেই মনে করেন—এরা সবসময় যাকাতের অর্থ খোঁজে, নিজের পায়ে দাঁড়ানোর যোগ্যতা এদের নেই, এদের ভেতরে সৃজনশীলতা বলে কিছু নেই। কেউ কেউ তো আরও দূর গিয়ে বলে ফেলেন—“এরা তো সমাজে বোঝা, রাষ্ট্রীয় বা অর্থনৈতিক অঙ্গনে এদের দিয়ে কিছু হবে না।”