মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

বিরোধীরা উস্কানিতে তৎপর, আলেমদের সতর্ক থাকার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের প্রায় ৪০০ কওমি মাদরাসার মুহতামিম, নাজেমে তালিমাত উপস্থিত ছিলেন।

আজ সোমবার (৩ ডিসেম্বর) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেছেন বেফাকের মহাসচিব, জামিয়া এমদাদিয়া ফরিদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল কুদ্দুস।

বৈঠক সূত্রে জানা গেছে, মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস উপস্থিত উলামায়ে কেরামকে বেফাক চেয়ারম্যান আল্লামা আহমদ শফীর পক্ষ থেকে তাবলিগের সাথী ও উলামায়ে কেরামের ওপর সাদ অনুসারীদের সাম্প্রতিক হামলার বিষয়ে আলোচনা করে সবাইকে সতর্ক ও নিরাপদ থাকার পরামর্শ দেন।

তিনি হামলাকারীদের বিরুদ্ধে প্রত্যেক জেলা থেকে মামলা করার কথাও বলেন। উপস্থিত সবাই এতে সম্মত হন।

জানা গেছে, বৈঠকে পরীক্ষা বিষয়েও কথা হয়। পরীক্ষার নতুন কেন্দ্র করতে আগ্রহী মাদরাসার ব্যাপারেও আলোচনা হয়।

বৈঠকে উল্লেখিত বিষয় ছাড়াও দাওয়াত ও তাবলিগের চলমান সঙ্কট নিয়ে আলোচনা হয়। বলা হয় এ পরিস্থিতিতে আলেমদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা যে কোনো সময় আতঙ্ক সৃষ্টি করতে পারে।

তারা যে কোনো সময় উস্কানি দিয়ে চাইবে আলেমরা যেনো হামলায় জড়িয়ে যায়। এতে করে তাদের বিরুদ্ধে মামলা করে জেল খাটানো যাবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বেফাকের মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরী, সহসভাপতি মাওলানা নূরুল ইসলাম, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, মাওলানা মুহাম্মদ আবু মুসা, সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল অমিন  প্রমুখ।

ইজতেমা মাঠে হামলায় সারাদেশে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ