বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

গণ-পরিবহন মিলবে বিনাভাড়ায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিনামূল্যে পরিবহন সেবা চালু করছে ইউরোপিয়ান দেশ লুক্সেমাবার্গ। বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা এ সেবা চালু করতে যাচ্ছে।

বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে লুক্সেমাবার্গের মানুষ কোনও খরচ ছাড়াই গণপরিবহনে যাতায়াত করতে পারবেন।

লুক্সেমবার্গের ডেমোক্রেটির পার্টির সরকার এ সেবা চালু করছে। নির্বাচনি ইশতেহারে তারা ঘোষণা দিয়েছিল, ক্ষমতায় গেলে গণ-পরিবহন ফ্রি করে দেবে। নির্বাচন জিতে সে ঘোষণা বাস্তবায়ন করতে যাচ্ছে তারা।

দ্য গার্ডিয়ান ও নিউ ইয়র্ক টাইমস-এর খবর বলছে, লুক্সেমবার্গে যানজট সমস্যা প্রকট। এর মধ্যে সাধারণ মানুষ নিজস্ব গাড়ি ব্যবহার করলে এ সমস্যা আরও বাড়বে। নিত্যদিনে রাস্তার গতি থেমে যাবে। কিন্তু সরকারি বাস, ট্রাম বা ট্রেনে চড়লে একসঙ্গে অনেক মানুষ যাতায়াত করতে পারবেন। সহজ হবে ট্র্যাফিক ম্যানেজমেন্টও।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ