বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

সবজি কিনতে গিয়ে ভাগ্য যাচাই, মিললো দুই লাখ ২৫ হাজার ডলার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যবিত্তদের চেনা রুটিন, সকালবেলা থলে হাতে বাজারে যাওয়া। সেই রুটিনেই বাড়ি থেকে বেরিয়েছিলেন ভেনেসা ওয়ার্ড। বাজার তো করতে গেলেন, কিন্তু ফিরলেন পকেটে ২ লাখ ২৫ হাজার ডলার নিয়ে!

ইউপিআই ডটকম বলছে, ভেনেসা ওয়ার্ড মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের টেম্পল হিলসের বাসিন্দা। তিনি তার বাড়ি থেকে বেরিয়ে গ্রুভটনের মুদি দোকানে যান বাঁধাকপি কিনতে। তখনই হঠাৎ মাথায় আসে লটারি কেনার কথা। একবার নিজের ভাগ্য যাচাই করতে চাইছিলেন। সেই তাগিদ থেকেই, সবজি কেনার পর লটারির একটা ‘উইন আ স্পিন’ স্ক্র্যাচ করা টিকিট কিনে বাড়ি ফিরে আসেন।

‘উইন আ স্পিন’ টিকিটটি সাধারণ লটারির টিকিটের মতো নয়। লটারি জিতেছেন কিনা জানতে ক্রেতাকে টিকিটটা স্ক্র্যাচ করে দেখতে হয়। এরপর ঘোরাতে হয় একটি চাকা। চাকাটি যে পুরস্কারের অর্থমূল্যে গিয়ে থামবে, সেই টাকাই জেতেন ক্রেতা।

বাড়ি ফিরে ওই লটারির টিকিট স্ক্র্যাচ করতেই ভেনেসারের খুশিতে অজ্ঞান হওয়ার অবস্থা! তিনি জিতেছেন লটারির সর্বোচ্চ পুরস্কার। দেরি না করে সঙ্গে সঙ্গে লটারির অফিসে ছুটে যান তিনি। সেখানে গিয়ে ঘোরালেন চাকা, যা গিয়ে থামে ২ লাখ ২৫ হাজার ডলারে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ