শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী

‘ইজতেমা মাঠে এমন বর্বরতা জীবনেও দেখিনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মঈনুদ্দিন তাওহিদ

গত ১ ডিসেম্বর ইজতেমার মাঠে ঘটে যাওয়া নৃশংসতারর পর আজ মাঠ পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম নুরুসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় তারা ঘুরে ঘুরে ইজতেমা মাঠ, মসজিদ ও মাদরাসায় চালানো ধ্বংসযজ্ঞ দেখেন।

সেদিনের কিছু ফিরিস্তি তুলে ধরেন আহত হওয়া তাবলিগের প্রবীণ মুরুব্বি ড. শিহাবুদ্দীন, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী ও আম্বর শাহ জামে মাসজিদের খতীব মাওলানা মাজহারসহ অনেকে!

ইজতেমার মাঠের মাদরাসার ছোট বাচ্চাদের ওপর নির্যাতনের কাহিনী শুনে এবং মাদরাসার ধ্বংসস্তূপ দেখে স্বরাষ্ট্রমন্ত্রী একপর্যায়ে অশ্রুসিক্ত হয়ে বলেন, ‘এমন বর্বরতা আমি জীবনেও দেখিনি।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাবলিগে যারা আসে তারা সবাই আল্লাহওয়ালা, আমরা কোনদিন ভাবতে পারিনি এমন কিছু একটা হবে। আমরা পরিপূর্ণ সজাগ ছিলাম, কিন্তু তাদের আক্রমণ ছিলো আমাদের ধারণারও বাইরে।

তিনি বলেন, পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী আগামী ইজতেমা পর্যন্ত মাঠে ইজতেমা কেন্দ্রিক সকল কার্যক্রম বন্ধ থাকবে। নির্বাচনের পর মুরুব্বিরা বসে সকলের ঐক্যমতে যেই সিদ্ধান্ত হবে তাই অনুযায়ী ইজতেমা হবে। এসময় তিনি ইজতেমা না হওয়ার বিষয়টিকে নাকচ করে দেন!

ইজতেমার মাঠের মাদরাসার শিক্ষক হাফেজ আব্দুল করীম জানান, সেদিন বাচ্চারা কোরআন তেলাওয়াত করছিলো। হামলাকারীরা দরজা ভেঙে তাদেরকে কোরআন পাঠরত অবস্থায় বেধড়ক মারপিট শুরু করে, বাচ্চারা এসময় তাদের পায়ে পড়লেও রেহাই মেলেনি কারো।

ডঃ শিহাবুদ্দীন ও মাওলানা মাজহার জানান, আপাতত সবগুজারীর জন্য টিনশেড ও মাদরাসা খুলে দেওয়া হয়েছে। সেখানে মাঠের আমল চালু হবে।

এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১ ডিসেম্বর সাদপন্থীদের হামলায় আহতদের সংখ্যা ৫ হাজারের কাছাকাছি। তাদের নাম লিস্ট চলছে। অবিলম্বে তা প্রকাশ করা হবে।

গত ১ ডিসেম্বর ইজতেমা মাঠ প্রস্তুতের জন্য মাঠে অবস্থান করা তাবলীগের সাথী ও উলামায়ে কেরামসহ মাদরাসা শিক্ষার্থীদের ওপর সাদপন্থীরা নৃশংস হামলার চালায়। সকাল ১১ টায় ইজতেমা মাঠের গেট ভেঙে প্রবেশ করে তারা লাঠি, রড ও দা নিয়ে হামলে পড়ে মাঠে ইবাদতরত মুসল্লি ও মাদরাসা শিক্ষার্থীদের উপর।

এতে মৃত্যুবরণ করে তাবলীগের পুরনো সাথী ইসমাইল মন্ডল। সহস্রাধিক মাদরাসা শিক্ষার্থী গুরুতর আহত হন।

ইজতেমার মাঠ পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ