শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী

বিএনপির কাছে খেলাফত মজলিস পেলো ২ আসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল খেলাফত মজলিসকে ২ টি আসন দেয়া হয়েছে। তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

আসনগুলো হলো, হবিগঞ্জ২ থেকে দলের নায়েবে আমীর আল্লামা আবদুল বাছিত আজাদ এবং হবিগঞ্জ ৪ আসনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

শনিবার রাত সাড়ে ৯টায় দলের প্রচার সম্পাদক আবদুল জলিল আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিপএনপি থেকে দুটি আসনে আমাদের চূড়ান্ত করা হয়েছে। তবে আমাদের কেন্ডিডেট ছিলেন ১৫ জন।

তিনি জানান, বাকিদের মধ্যে কয়েকজন দলের প্রতীক দেয়ালঘড়ি নিয়ে ওপেন নির্বাচন করবেন। তবে তাদের তালিকা আগামী কাল চূড়ান্ত হবে বলে জানান তিনি।

বিএনপির শরীক দলগুলোর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পেয়েছে ৪ টি আসন। ঐক্যফ্রন্ট পেয়েছে ১৯ টি।

বিএনপি থেকে দুই জমিয়ত পেলো ৪ আসন

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ