শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী

'পুলিশকে ভুল পদক্ষেপের শিকার না হওয়ার আহবান'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশকে ভুল পদক্ষেপের শিকার না হওয়ার আহবান জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আজ ‘শত নাগরিক’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন আহবান জানালেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ৩০ ডিসেম্বর  নির্বাচন হবে। তবে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো অবস্থার কোনও আশঙ্কা নেই। এই নির্বাচন আন্দোলনও বটে। আন্দোলনে যেভাবে অংশগ্রহণ করতে হয়, নির্বাচনেও সেভাবে অংশগ্রহণ করা দরকার।

তিনি বলেন, ৩০ ডিসেম্বরের পর আমাদের সামনে অন্য একটা চিত্র আসবে। তবে, এই দেশের নাগরিকদের উচিত একটা প্রতিবাদ করা। আর প্রতিবাদ যদি ব্যর্থ হয়, তার জন্য আরও সুচিন্তিতভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দরকার।

তিনি আরো বলেন, রাষ্ট্র, সরকার ও দল যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় স্বতন্ত্র। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই গণতন্ত্র ধ্বংসের জন্য দুইটি জিনিস অত্যন্ত পরিকল্পিতভাবে সম্পন্ন করেছে। একটি হলো- সরকার ও রাজনৈতিক দলকে একীভূত করা। অন্যটি হলো- প্রশাসন, আইনশৃঙ্খলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দলীয় বিবেচনায় নিয়োগ দেয়া। ফলে এখন সরকার ও দল একাকার।

এসময় তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, আমার অনেক ছাত্র পুলিশ বিভাগের উর্ধ্বতন হিসেবে আছেন। তাদের জন্য এখান থেকে উচ্চারণ করতে চাচ্ছি, সরকার গণতান্ত্রিক ব্যবস্থাকে বিধ্বস্ত করার জন্য যে পরিকল্পনা করেছিল, তোমরা সরকারের এই ভুল পদক্ষেপের শিকার হইও না।

আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহিদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক শরীফ উদ্দীন, অধ্যাপক এমাদুল হুদা, অধ্যাপক জামাল উদ্দীন রুনু, কবি আবদুল হাই শিকাদার প্রমুখ বক্তব্য প্রদান করেন।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ