বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী সংসদের আরও ১০ স্থায়ী কমিটি গঠন রাশিয়ার সহায়তায় ‘সুপারসনিক’ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

কোটা আন্দোলনে অপপ্রচার মামলার প্রতিবেদন ২৩ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিছু দিন আগের কোটা আন্দোলনে উস্কানিমূলক অপপ্রচারের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য ২৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী পরবর্তী তারিখ ধার্য করেন।

মামলার নথিপত্র সূত্রে জানা যায়, বেশ কয়েকটি ফেসবুক আইডি, পেইজ ও গ্রুপ, ইউটিউব, টুইটার, অনলাইন নিউজ পোর্টাল, ব্লগ, ওয়েবসাইটের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারের সঙ্গে ইমরান এইচ সরকারের ছবি সংবলিত ফেবসুকের বেশ কয়েটি স্কিনশটসহ মোট ৭২ পাতার স্কিনশট যুক্ত রয়েছে। এর মধ্যে রক্তভেজা টুয়েন্টিফোর ডটকম, মনিটরবিডি ডট নিউজ, বিডিট্রিবিউনে প্রকাশিত রিপোর্টের স্কিনশটও রয়েছে বলে জানা গেছে।

মামলার এজাহারে কোনো আসামির নাম-ঠিকানা উল্লেখ করা হয়নি। মামলায় কোটা আন্দোলনের বাইরেও পুলিশের পোশাক পরা ছবিতে মাথা কেটে ডাইনোসর প্রাণীর ছবি লাগানোর অভিযোগে একটি ব্লগের বিরুদ্ধে ও জনৈক রিয়াজুল হকের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভুয়া ভোটার আইডি কার্ড তৈরি করে পোস্ট করার অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিভিন্ন ফেসবুকে মনিটরিং শেষে ১১ এপ্রিল কাউন্টার টেরোরিজমের পুলিশ রাজধানীর রমনা মডেল থানায় এ মামলা দায়ের করেন বলে জানা যায়।

গ্রেপ্তারি ক্ষমতা নিয়েই মাঠে নামছে সেনাবাহিনী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ