শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘খামোশ বললেই জনগণ চুপ হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. কামালকে উদ্দেশ্য করে বলেছেন, ‘খামোশ বললেই জনগণ চুপ হবে না।’

বিএনপি-জামায়াতের সঙ্গে জোট করায় তার প্রতি এমন সমালোচনা করে তিনি বলেন, ড. কামাল দুর্নীতিবাজদের সঙ্গে হাত মিলিয়েছে।

রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠানে শুক্রবার বিকেলে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কামাল-মান্না-কাদের সিদ্দিকীসহ ঐক্যফ্রন্ট নেতারা কীভাবে বিএনপির সঙ্গে, অপরাধীদের সঙ্গে, দুর্নীতিবাজদের সঙ্গে হাত মিলিয়েছে!

শহীদ বুদ্ধিজীবীর গেটে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডা করেছেন বলেই তার ওপর হামরা হয়েছে এমনটাও বলেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, শহীদ বুদ্ধিজীবীর কবরস্থানে ফুল দিতে গেলে সাংবাদিকরা ড. কামাল হোসেনকে জামায়াতের সঙ্গে জোট বিষয়ে প্রশ্ন করলে তিনি তাদের খামোশ থাকতে বলেন।

‘হয়রানি না করতে পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে’

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ