সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


কয়েল থেকে লাগা আগুনে একই পরিবারের দগ্ধ ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লায় কয়েল থেকে লাগা আগুনে  দগ্ধ হয়েছেন ৯ জন। তারা সবাই একই পরিবারের।

জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার হক বাজার এলাকায় একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, শ্রীনাথ চন্দ্র বর্মণ (৩৫), তার স্ত্রী অর্চনা (৩৫), মেয়ে অনামিকা (১৫), ছেলে অর্পিত (৯), মা ছায়া রানী (৬০), বোন সুমিত্রা (২৭), জামাতা নারায়ণচন্দ্র (৪০), শাওন (১০) ও ভাতিজা প্রমিত (১৪)।

চিকিৎসকরা জানান, অগ্নিদদ্ধ ৯ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। সবাই বদ্ধ ঘরে থাকায় আগুনে তাদের শ্বাসনালি পুড়ে গেছে।

আহতরা সবাই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ