মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

যেসব কারণে গোসল ফরয

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাবহান মামদুহ: সমস্ত দেহ ধৌত করার মাধ্যমে পূর্ণ পবিত্রতা অর্জনকে ইসলামের পরিভাষায় গোসল বলে। গোসল মানুষের সহজাত একটা বিষয়। মানুষের দৈনন্দিন রুটিনের অন্যতম দরকারি একটি কাজ। ইসলামে গোসলের বিধান দেয়া হয়েছে কয়েকভাবে।

১. ফরয
২. সুন্নাত
৩. মুস্তাহাব

এবার জেনে নেয়া যাক ( আহকামে যিন্দেগী-১৪৬ এর সৌজন্যে) যেসব কারণে গোসল ফরয হয়:

১. যৌণ সম্ভোগ দ্বারা অথবা অন্য কোনো কারণে জোশের সঙ্গে বীর্য বের হলে।

২. স্বপ্ন দেখুক বা না দেখুক রাতে বা দিনে ঘুমন্ত অবস্থায় বীর্যপাত হলে।
তবে শয়নের কাপড়ে বা শরীরে বীর্যের চিহ্ন না দেখা গেলে গোসল ফরয হয় না।

৩. স্বামীর লিঙ্গের শুধু অগ্রভাগ তথা খৎনার স্থানটুকু স্ত্রীর গোপনাঙ্গে প্রবেশ করলে (যদিও কিছু বের না হয়)। যেমন সামনের রাস্তার এই হুকুম, তেমনি মহাপাপ হওয়া সত্ত্বেও যদি কেউ পিছনের রাস্তায় প্রবেশ করায় তবুও এই হুকুম।

৪. স্ত্রীলোকের হায়েয হওয়ার পর যখন রক্ত বন্ধ হয় তখন গোসল ফরয হয়।

৫. স্ত্রীলোকের নেফাসের রক্তস্রাব বন্ধ হলে পাক হওয়ার জন্য গোসল ফরয হয়।

উল্লেখ্য, অবশ্যই যা করতে হয়, তা হলো ফরয। ইসলামে ফরয বিষয়ের জবাবদিহিতা অত্যন্ত কঠোর। উল্লেখিত কারণসমূহ উপস্থিত থাকলে গোসল করা ছাড়া পবিত্র হওয়া যায় না।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ