মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

মসজিদের নামে মান্নত করা যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাবহান মামদুহ: মান্নত। বাংলা সমাজ জীবনের বহুল প্রচলিত একটি কাজ । আরবিতে একে বলা হয় নযর। অর্থ, নিজের দায়িত্বে নেয়া। যা নিজের দায়িত্ব নয় তা অপরিহার্য করে নেয়া। তথা, নিজের উপর এমন কিছু আবশ্যক করে নেয়া যা আসলে আবশ্যক ছিল না। সেটা শর্তযুক্তও হতে পারে আবার শর্ত মুক্তও হতে পারে।

আরেকটু সহজ করে বললে, মানুষ তার স্বার্থ উদ্ধারের প্রক্রিয়া হিসাবে শেষ ভরসা অবলম্বন করে এই বলে, যদি অমুক কাজ হয়, তাহলে অমুকখানে অমুক জিনিস দেবো। এটাকে শরয়ী ভাষায় বলে নযর। বাংলা সমাজে বলে মান্নত।

মান্নতের নানা বিধান রয়েছে ইসলামি শরীয়তে। আজ জানা যাক, মসজিদের নামে কোনো কিছু মান্নত করা যাবে কি না?

মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর সবচে সম্মানের জায়গা। ইসলামি শরয়তে মসজিদের নামে কোনো কিছুর মান্নত হয় না। কারণ মান্নতের টাকা সেসব খাতে ব্যয় করতে হয়, যেসব খাতে যাকাতের অর্থ ব্যয় করা যায়। আর মসজিদে যাকাতের টাকা ব্যয় করা যায় না। তাই মসজিদের নামে মান্নত সহীহ হবে না।

যদি কেউ মসজিদের নামে মান্নত করে, তাহলে তা পূরণ করা জরুরি নয়। তারপরও যদি কেউ আদায় করে তাহলে সে মাল নফল দান হিসাবে গণ্য হবে এবং তা মসজিদ কল্যাণের কাজে ব্যয় করা যাবে।

তথ্য সহযোগিতা: রদ্দুল মুহতার-৩/৭৩৫, দারুল উলুম-১২/১২৯, ফতোয়ায়ে রাহমানিয়া-২/২৯৮।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ