সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


জমিয়ত হিন্দের কোষাধ্যক্ষ মাওলানা হাসিব সিদ্দিকীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান
ইন্ডিয়া থেকে

জমিয়তে উলামায়ে হিন্দের কোষাধ্যক্ষ, মুসলিম ফান্ড দেওবন্দ-এর ব্যবস্থাপক মাওলানা হাসিব সিদ্দিকী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ স্থানীয় সময় সকাল পৌনে আটটায় তিনি তার নিজ অবাস্থল দেওবন্দে ইন্তেকাল করেন।

জানা গেছে, গত দু’দিন পূর্বে তিনি হার্ট অ্যাটাক করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়৷ প্রাথমিক পর্যায়ে অবস্থার কিছুটা উন্নতি হলেও পর্যায়ক্রমে আবারও ঘটতে থাকে অবস্থার অবনতি। পরে স্থানীয় সময় আজ সকাল পৌনে আটটায় তিনি ইন্তেকাল করেন৷

মাওলানা হাসীব সিদ্দিকী ছিলেন একাধারে মুসলিম ফান্ড দেওবন্দের প্রতিষ্ঠাতা, একজন বিশিষ্ট আলেমে দ্বীন, জমিয়তে উলামায়ে হিন্দের কোষাধ্যক্ষ ও একজন সমাজ সেবক৷

মাওলানা হাসীব সিদ্দিকী'র নামাযে জানাযা আজ বাদ আছর দারুল উলুম দেওবন্দে অনুষ্ঠিত হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ