শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান

‘সুন্নতের আমল করি পরিচ্ছন্ন নগর গড়ি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণের শহর ঢাকা মহানগরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলে দূষণমুক্ত ঢাকা গড়তে আগামী ৯ ফেব্রুয়ারি ‘সুন্নতের আমল করি পরিচ্ছন্ন নগরী গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখা রাজধানীতে প্রতিকী পরিচ্ছন্ন অভিযান শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ব্যাতিক্রমী সার্বজনীন এ কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছেন নেতৃবৃন্দ।

কর্মসূচি শুরুর স্পট নির্ধারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এ বি এম জাকারিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল দক্ষিণের আওতাধীন কয়েকটি স্পষ্ট পরিদর্শন করেছেন।

প্রতিনিধি দলে ছিলেন, ইসলামী কৃষক-মজুর আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামান সরকার, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শেখ মুহাম্মদ নুরুন্নাবীসহ অন্যান্যরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ