রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

অবশেষে ঘরে ফিরল জাহালম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কাশিমপুর কে‌ন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন দুদকের দায়ের করা ৩৩টি মামলার ভুল আসামি জাহালম (৩২)।

গতকাল রোববার দিবাগত রাত ১২-৫৬ মিনিটের দিকে আদালতের কাগজপত্র যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেন।

মুক্তির পর যাদের কারণে বিনা অপরাধে জেল খেটেছেন তাদের বিচারের দাবি করেছেন। এছাড়া সুষ্ঠু তদন্ত ছাড়া কাউকে যেন গ্রেপ্তার না করা হয় তারও দাবি জানিয়েছেন জাহালম।

দুদকের দায়ের করা মামলায় ভুল আসামি জাহালমকে রোববার সব অভিযোগ থেকে অব্যাহতি দেয় হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এ সময় আদালত তাকে তাৎক্ষণিকভাবে কারাগার থেকে মুক্তির নির্দেশও দেন।

কাশিমপুর কে‌ন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, আদালতের নির্দেশে জাহালমকে কারাগার থেকে মু‌ক্তি দেওয়া হয়েছে। তি‌নি ২০১৬ সালের ২৭ মে থেকে এ কারাগারে ব‌ন্দি ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ