শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইজতেমার জন্য এসএসসির তিন লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলমান এসএসসির তিনটি লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

এছাড়া অন্যান্য সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলেও জানা যায়। বিশ্ব ইজতেমার কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপর কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

ইজতেমার কারণে সবগুলোর বোর্ডেরই পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি।

১৬ ফেব্রুয়ারির অনুষ্ঠিতব্য রসায়ন, ব্যবসায় উদ্যোগ ও পৌরণীতি ও নাগরিকতা বিষয়ক পরীক্ষাটি ২৬ ফেব্রুয়ারি সকাল দশটায় অনুষ্ঠিত হবে।

১৭ তারিখ অনুষ্ঠিতব্য গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সংগীত, বাংলা ভাষা সাহিত্য, ইংরেজি ভাষা সাহিত্য পরীক্ষাটি ২৭ ফেব্রুয়ারি সকাল দশটায় অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৮ ফেব্রুয়ারির জীববিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষা ২ মার্চ সকাল দশটায় অনুষ্ঠিত হবে।

অপরদিকে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সঙ্গীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ৩ মার্চ অনুষ্ঠিত হবে।

এছাড়া অন্যান্য বিষয়ে ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ৪ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছে যশোর শিক্ষা বোর্ড।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ