শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

তিন দেশ থেকে বিদ্যুৎ আমদানির প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত, নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির প্রস্তুতি নিচ্ছে সরকার। সে জন্য বড়পুকুরিয়া থেকে বগুড়া হয়ে কালিয়াকৈর পর্যন্ত উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইন নির্মাণ করা হচ্ছে। ‘৪০০ কেভি লাইন নির্মাণ’ নামের এ প্রকল্প হাতে নিচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এর জন্য ব্যয় হবে ৩ হাজার ৩২২ কোটি ৩৩ লাখ টাকা।

এর জন্য সরকারের নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৪২৪ কোটি ২৬ লাখ টাকা, ভারত থেকে ঋণ নিবে ১ হাজার ৭৪৪ কোটি ৬২ লাখ টাকা ও বাস্তবায়নকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তহবিল থেকে ১৫৩ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে ভারত, নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানি এবং ভারতের ঝাড়খন্ডে আদানি গ্রুপের প্রস্তাবিত ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ আনা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব এটিএম মোস্তফা কামাল বলেন, সঞ্চালন লাইন নির্মাণের প্রয়োজনীয় বিষয়ে বলেন, বর্তমানে আমরা বিদ্যুৎ উৎপাদনে সাফল্য অর্জন করেছি। কিন্তু সেই বিদ্যুৎ জনসাধারণের কাছে পৌঁছে দিতে সঞ্চালন লাইন নির্মাণ জরুরি। এ ক্ষেত্রে নতুন নতুন লাইন নির্মাণ ও পুরনো সঞ্চালন লাইন সংস্কারে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে সরকার।

এ প্রকল্পের আওতায় প্রধান কার্যক্রম হচ্ছে, বড়পুকুরিয়া থেকে বগুড়া পর্যন্ত ১২০ কিলোমিটার ৪০০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন নির্মাণ, বগুড়া থেকে কালিয়াকৈর পর্যন্ত ১৪০ কিলোমিটারের মধ্যে ৯ কিলোমিটার যমুনা রিভার ক্রসিং লাইনসহ ৪০০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন নির্মাণ, কালিয়াকৈরে ৪০০/২৩০ কেভি উপকেন্দ্রে ৪০০ কেভি এআইএস দুটি বে সম্প্রসারণ এবং পার্বতীপুরে ২৩০ কেভি সুইচিং স্টেশনে ২৩০ কেভি এআইএস দুটি বে সম্প্রসারণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ