শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

কাদিয়ানী ইস্যু; শুক্রবারের পরিবর্তে দেশব্যাপী বিক্ষোভ আগামী বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায়ের ঘোষিত কথিত ‘জাতীয় ইজতেমা’ বন্ধের দাবিতে সারােদেশে বিক্ষোভ কর্মসূচীর ডাক দিয়েছেন দেশের শীর্ষ ওলামায়ে কেরাম।

আগামী বুধবার (১৩ ফেব্রুয়ারী) দেশব্যাপী এ বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে বলে জানিয়েছেন আর্ন্তজাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা নূরুল ইসলাম।

মাওলানা নূরুল ইসলাম বলেন, গতকাল (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে পঞ্চগড় জেলায় আগামী ২২,২৩,২৪ ফেব্রুয়ারি ‘জাতীয় ইজতেমা’ নামক দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ইমান আকীদা বিধ্বংসী অনুষ্ঠান আয়োজনের প্রতিবাদ ও অনতিবিলম্বে তা বন্ধের দাবিতে আর্ন্তজাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে আমরা আগামী শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দেশব্যাপী এ বিক্ষোভ পালন করা হবে বলে ঘোষণা দিয়ে ছিলাম। কিন্তু তাবলীগের বিশ্ব ইজতেমার কারণে এ কর্মসূচীর তারিখ পরিবর্তন করতে হয়েছে। ইনশা আল্লাহ আগামী বুধবার দেশব্যাপী এ বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ