মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রমজান শুরু ৬ মে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রামাদানের এখনও ঢের দিন বাকি। কিন্তু এ নিয়ে ভবিষ্যতবাণী শুরু করে দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানী ও আকাশ গবেষকরা।

রীতি অনুযায়ী আরবি রমজান মাসের চাঁদ দেখে সারা বিশ্বে মুসলিমরা রোজা পালন শুরু করেন। একসময় এভাবে একমাস আগে থেকে ভবিষতবাণী করা হতো না। এখন অবশ্য এটা অনেকটা রীতি হয়ে গেছে।

যাইহোক, আমিরাতের আকাশ গবেষণাকারী প্রতিষ্ঠান সারজা সেন্টার ফর অ্যাস্ট্রোনিওমি অ্যান্ড স্পিস সাইন্স-এর ডাইরেক্টর ইবরাহিম আল জাওরান বলেছেন, তার হিসাব বলছে, এবার ৬ মে সোমবার সংযুক্ত আরব আমিরাতে রোজা শুরু হবে।

তিনি আরও বলেন, রমজানের নতুন চাঁদ ৫ মে রবিবার আরব আমিরাতের স্থানীয় সময় ২ টা ৪৬ মিনিটে জন্ম লাভ করবে, কিন্তু সূর্যাস্তের পরও তা দেখা যাবে না। সেজন্য রোজা শুরু হবে এর পরদিন, ৬ মে।

তিনি আরও জানান, এবার শুরুতে মুসলমানদের ১৩ ঘণ্টা ১০ মিনিট রোজা রাখতে হবে, শেষদিকে যা ১৩ ঘণ্টা ৪০ মিনিট পর্যন্ত বাড়বে।

তবে জ্যোতির্বিজ্ঞানের হিসাবনিকাশের চেয়ে খালি চোখে চাঁদ দেখে রোজা শুরুর পক্ষেই বেশিরভাগ মুসলিম। তারা চন্দ্রপঞ্জিকা অনুসরণ করেন। সে হিসাবে রোজা শুরু হয় রমজানের প্রথম চাঁদ দেখার মাধ্যমে। একইভাবে শেষও হয় পরবর্তী মাসের নতুন চাঁদ দেখার মাধ্যমে।

উল্লেখ্য, মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র মাস এই রমজান। এই মাসে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ সুবেহ সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। সূত্র– গালফ নিউজ।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ