শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকাবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

পরিকল্পনামন্ত্রীর কাছে সরকারি ইমাম মুয়াজ্জিনদের স্মারকলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারী কলেজ মসজিদে নিয়োজিত ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের উদ্যোগে দেশের সকল সরকারী কলেজ, শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, পলিটেকনিকেল কলেজ, ভোকেশনাল কলেজসহ সকল সরকারী প্রতিষ্ঠান এর মসজিদে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের চাকরি জাতীয়করণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে পেশকৃত স্মারকলিপির অনুলিপি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান-কে প্রদান করা হয়েছে।

শনিবার ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় সিলেট বিভাগীয় সার্কিট হাউসে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ মন্ত্রীকে স্মারকলিপির অনুলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে পরিষদের কেন্দ্রীয় আহবায়ক মাওলানা এহসান উদ্দিনের সাথে উপস্থিত ছিলেন সিলেট জেলা ইমাম সমিতির সেক্রেটারি মাওলানা জালাল উদ্দিন ভুঁইয়া, এম.সি কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালিক আনছার, পলিটেকনিকেল জামে মসজিদের ইমাম মাওলানা জামাল উদ্দিন, বিয়ানীবাজার সরকারি কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা মোশাহিদ হোসেন আলতাফ, সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ইমাম মাওলানা এ কে এম রাহমাতুল্লাহ, সিলেট আলিয়া মাদরাসা মসজিদের ইমাম মাওলানা শরীফ মোহাম্মদ শাহজালাল, মৌলভী আবদুস সোবহান প্রমুখ। বিজ্ঞপ্তি

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ